ঈদে ঢাকা-বরিশাল নৌপথে বিশেষ সেবা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩১ ২ আগস্ট ২০১৯
ঈদুল আজহা উপলক্ষে ৮ আগস্ট থেকে ঢাকা-বরিশাল নৌপথে সরকারি-বেসরকারি নৌযানগুলোর বিশেষ সেবা শুরু হচ্ছে। ২০ আগস্ট পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে।
সূত্র জানায়, ঈদ উপলক্ষে ৮ আগস্ট থেকে ঢাকার সদরঘাট থেকে বরিশাল, বরগুনা, আমতলী, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর নৌপথে বেসরকারি লঞ্চগুলো বিশেষ সেবা চালু করবে। ঈদের পর যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন, সে কারণে ২০ আগস্ট পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে।
৮ আগস্ট থেকে বিশেষ স্টিমার সার্ভিস শুরু করবে রাষ্ট্রীয় নৌযান সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসির জাহাজ ও স্টিমারগুলো ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের হুলারহাট হয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলাচল করবে।
বিআইডব্লিউটিসি ত্জানায়, এমভি মধুমতি, এমভি বাঙালি, পিএস মাহসুদ, পিএস লেপচা ও পিএস টার্ন—এই পাঁচটি স্টিমার ঈদে বিশেষভাবে যাত্রী পরিবহনের কাজ করবে। ৮ আগস্ট থেকে প্রতিদিন একটি করে স্টিমার ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলাচল করবে। ১০ আগস্ট ঢাকা থেকে ছেড়ে যাবে পিএস মাহসুদ ও পিএস লেপচা স্টিমার দুটি। ১১ আগস্ট পিএস মাহসুদ মোরেলগঞ্জ পর্যন্ত ও পিএস লেপচা বড় মাছুয়া পর্যন্ত যাত্রী পরিবহন করবে। ঈদের পর ১৬ আগস্ট বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকায় রওনা হবে এমভি বাঙালি ও পিএস লেপচা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয় জানিয়েছে, ঈদ সামনে রেখে বরিশাল নৌবন্দরসহ দক্ষিণের জেলাগুলোর নদীবন্দর ও লঞ্চঘাটগুলোতে নানা প্রস্তুতি চলছে। বরিশাল নদীবন্দরকেন্দ্রিক সেবার মান নিশ্চিত করতে বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী